১৪ জন নিহত
ফিটনেস সনদের মেয়াদ ছাড়াই চলছিলো বাস, তদন্তে ৭ জনের কমিটি
নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তে দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস সনদের মেয়াদ না থাকার তথ্য জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।